রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

সীমান্তে নারী- শিশুসহ ১১ রো‌হিঙ্গা নাগরিক আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতি‌নি‌ধি ১৭ অক্টোবর, ২০২৫, ১৬:১৬:৪৭

231
  • সীমান্তে নারী- শিশুসহ ১১ রো‌হিঙ্গা নাগরিক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী শিশুসহ ১১ রো‌হিঙ্গাকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম(২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছ‌রের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ(১৮), নুরনবী(১৫), বালুখা‌লি ক‍্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ(১৫), রিফা খাতুন(৯), আবু(৭), সাফা(৬), কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ(৪৮)।

জানাগেছে, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান করছে বলে জানাগেছে। শুক্রবার ভোরে সোনাহাট সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশে পুনইন করে। পরে বিজিবি তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, আটক রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং রোহিঙ্গা  ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers