শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৫, ১৫:৩৯:১৮

184
  • রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে র‌্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার সময় র‌্যাব-১২,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল  সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি ফরিদুল ইসলাম  বিটকেল (১৯) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা শেখের ছেলে মো. ফরিদুল ইসলাম বিটকেল (১৯)।

র‌্যাব আরও জানায়, ৩১ আগস্ট (রোববার) রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের নিজ বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণ করে ফরিদুল। ধর্ষণের বিষয়টি জানার পর পরেরদিন (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় আসামি দীর্ঘদিন পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’ র সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers