শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক স্কুটার এর বিক্রয় সেবা উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ২০:১৮:৩১

233
  • শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক স্কুটার এর বিক্রয় সেবা উদ্বোধন

মৌলভীবাজার: বাংলাদেশের গ্রাহকদের অন্যতম জনপ্রিয় বাহন ইলেক্ট্রিক স্কুটার  সাইকেলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় পর্যটন নগরী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান টি রিসোর্টের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এ সময় খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে এখানে এ রিসোর্টের পথযাত্রা শুরু করা হয়। এলাকার মানুষের ভালোবাসা ও সবার সহযোগিতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঋণমুক্ত হয়েছে। মানুষের ভালোবাসা পেয়ে আমি এই এলাকায় আমার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখানে গড়ে তুলেছি রশনি অটো রাইস মিল ও পলি ফাইবার মিল। যাহা সুনাম ও সফলতার সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ওই দুটি প্রতিষ্ঠানও ব্যাংক থেকে দায় মুক্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি এ সময় আরও বলেন, এ এলাকার মানুষের ভালোবাসায় আমি রশনি পলি ফাইবার মিলের ৫০% শেয়ার অবমুক্ত করতে চাই। যারা আমার ব্যবসায় বিনিয়োগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন বলে জানান।

তিনি বলেন, শ্রীমঙ্গল পর্যটন এলাকা দেশ ও বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা বেড়াতে আসেন এ এলাকায়। তাদের ও অন্যান্য পেশার মানুষের সুবিধার কথা চিন্তা করে এই ইলেক্ট্রিক বাইকের শুভ যাত্রা করা হয়েছে। যারা এই বাইকটি ক্রয় করতে চান শ্রীমঙ্গলে এই প্রতিষ্ঠান থেকে এটা ক্রয় করতে পারেন। বিভিন্ন মডেলের এই বাহনটি নারী ও পুরুষ পছন্দ মতো কালার ও সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে তিনি জানান। তিনি ঠিক করে রেখেছেন শ্রীমঙ্গলেই যেন তার জীবনের শেষ ঠিকানা হয়, এর জন্য জান্নাতুল ফেরদৌস মসজিদ ও কবরস্থান গড়ে তুলেছেন। শ্রীমঙ্গলের মানুষ ও প্রকৃতিকে ভালোবেসে তিনি শ্রীমঙ্গলীয়ান বলে নিজকে গর্ববোধ করেন বলে জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers