বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ১৯:৫৫:০৪

156
  • নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

নওগাঁ: নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ২ টার দিকে তার নিজ বাড়ি সেনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন হোসেন সেনপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তাদের কাছে তথ্য ছিল সুমন হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সুমন হোসেনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers