বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

বদলগাছীতে এক কলেজে পরীক্ষার্থী ৪, পাস করেনি কেউ

নওগাঁ প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ১৯:৪১:৩০

185
  • বদলগাছীতে এক কলেজে পরীক্ষার্থী ৪, পাস করেনি কেউ

নওগাঁ: বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। নওগাঁর বদলগাছীতে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হয়েছিল ১৯ আগস্ট।

কয়েক মাস অপেক্ষার পর ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু এই কলেজের চারজন পরীক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা।

জানা যায়, এ বছর বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চারজন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, চারজনের কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকরা ফলাফলে হতাশা প্রকাশ করেছেন।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছেলেরা পড়ালেখায় চেষ্টা করেছে, কিন্তু সারা বছর যথাযথ ক্লাস না হওয়ায় এই ফল। অন্যদিকে কলেজের এক শিক্ষক দাবি করেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পাঠদানের ঘাটতির কারণেই এমন ফল।

বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেজিআরা পারভিন বলেন, এবারে আমাদের কলেজ থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। চারজনই অকৃতকার্য হয়েছে।এমন ফল কেন হলো জানতে চাইলে তিনি বলেন, এনটিআরসিএ থেকে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের বাসা দূরে হওয়ায় ঠিকমতো কলেজে আসেন না। শিক্ষার্থীও তেমন নেই, যার ফলে আগ্রহ নষ্ট হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বদলগাছীতে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী। প্রয়োজন নিয়মিত মনিটরিং ও শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers