বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ১৯:৩৬:১২

171
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বরগুনা: আমতলী-কুয়াকাটা মহাসড়কের আকন বাড়ি ষ্ট্যান্ডে বাস গাড়ির ধাক্কায় রূপভানু (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে।

জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের মৃত্যু কাদের হাওলাদারের স্ত্রী রূপভানু অমাতলী-কুয়াকাটা মহাসড়কের আকন বাড়ি স্ট্যান্ডের পাস দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন মুহূর্তে বরিশালগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেছেন।

নাতি কাওসার বলেন, দ্রুতগামী একটি বাসের ধাক্কায় আমার দাদী গুরুতর আহত হয়। হাসপাতালে আনা হয়ে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেছেন। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, বৃদ্ধাকে হাসপাতালে আনার পর মারা গেছেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers