শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

নন্দীগ্রামে প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ১৯:১৩:৫২

371
  • নন্দীগ্রামে প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে প্রিমিয়ার লীগ সিজন-৪ গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবার) বিকেল ৩টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নন্দীগ্রাম প্রিমিয়ার লিগ আয়োজিত খেলায় নন্দীগ্রাম মিড নাইট স্টার ক্লাব ১৬ ওভারে ১০ উইকেটে ৬৬ রানে অলআউট হয়।

নন্দীগ্রাম লিজেন্ড ক্লাব ১২ ওভার ২৩ বলে ১০ উইকেটে ৫৭ রান করে বিজয়ী হয়। বিকেলে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি'র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিকুল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র, সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মো. গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, উক্ত খেলার সভাপতিত্ব করেন নন্দীগ্রাম লিজেন্ড ক্লাবের ক্যাপ্টেন, আল মাসুম রুনু।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers