সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

নন্দীগ্রামে পাঁচ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ১৬ অক্টোবর, ২০২৫, ১৯:০১:৫৬

219
  • নন্দীগ্রামে পাঁচ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ক্লিনিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের নেতৃত্বে হেলথ কেয়ার ক্লিনিকে ৪০ হাজার, নিউ মডেল ক্লিনিকে ৪০ হাজার, আল আকসা স্মার্ট ডায়গনস্টিক সেন্টারে ১৫ হাজার, ফাতেমা ক্লিনিকে ১৫ হাজার ও সেবা হসপিটালে ১০ হাজার সর্বমোট ১লক্ষ ২০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, সার্বক্ষণিক আবাসিক ডক্টর না থাকা, পর্যাপ্ত ডিপ্লোমা নার্স না থাকা, কয়েকটি প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন করা নেই, অপরিচ্ছন্ন পরিবেশ, থাকার দায়ে ওই পাঁচ ক্লিনিকের মালিকদের অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযানগুলো সব সময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—মেডিকেল এক্সপার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন সহ থানা ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers