সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

মেজর জেনারেল কবিরের দেশত্যাগ ঠেকাতে তৎপর সেনাবাহিনী

নিউজজি ডেস্ক ১১ অক্টোবর, ২০২৫, ১৮:৫২:৫০

453
  • ছবি: সংগৃহীত

ঢাকা: মেজর জেনারেল কবির যাতে বিদেশে পালাতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “মেজর জেনারেল কবির অবৈধভাবে ছুটিতে গেছেন। তাকে যেন দেশত্যাগ করতে না দেওয়া হয়, সে বিষয়ে এয়ারপোর্টসহ সংশ্লিষ্ট সব জায়গায় জানানো হয়েছে।”

তিনি আরও জানান, গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনীর গভীর সহানুভূতি রয়েছে এবং সেনাবাহিনী সব ধরনের অপরাধের নিরপেক্ষ বিচারের পক্ষে শক্ত অবস্থানে রয়েছে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্ত কর্মকর্তারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না। বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালনের সময় তারা এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

তিনি আরও বলেন, “ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers