বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

গুমের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিউজজি প্রতিবেদক ১১ অক্টোবর, ২০২৫, ১৮:৪৮:০৯

130
  • সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেয়া হয় শনিবার (১১ অক্টোবর) দুপুরে ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন সালাহউদ্দিন।

এ সময় তিনি বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেয়া হয় তখন বুঝতে পারি, আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই। কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম, বাকী জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবার থেকে অভিযোগ করা হয়, তৎকালীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। ওই বছরের ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers