রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সাভারে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সাভার প্রতিনিধি ১১ অক্টোবর, ২০২৫, ১৮:০২:০১

548
  • সংগৃহীত

সাভার: বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল'সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার দুপুরে উপজেলার ব্যাংক টাউন, ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দলীয় লিফলেট বিতরণ করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির নানা দিক জনগণের কাছে তুলে ধরেন। তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা ও জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা।

ঢাকা জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপি'র ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে। এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে।

রাশেদুল আহসান রাশেদ আরও বলেন, শীঘ্রই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে আন্দোলনের নেতৃত্ব দেবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েই মাঠে রয়েছি।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত হয়ে ৩১ দফার প্রচারণা চালান। এই কর্মসূচির পক্ষে বিভিন্ন স্লোগানও দেন নেতাকর্মীরা।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers