বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

হরগঙ্গা কলেজে সবুজ কুঁড়ি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্সিগঞ্জ প্রতিনিধি ১১ অক্টোবর, ২০২৫, ১৭:৪১:৩১

239
  • ছবি: নিউজজি

মুন্সিগঞ্জ: সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সরকারি হরগঙ্গা  কলেজের সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মুন্সী সিরাজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক  আশরাফুল আলম উজ্জ্বল  ও প্রচার সম্পাদক মেহেদী হাসান হিমেল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন রঙের ফুল  গাছ রোপণ করা হয়।

এসময় সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মুন্সী সিরাজুল হক তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী উপহার দেওয়া সম্ভব। সবুজ কুঁড়ি বাংলাদেশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে চলতে থাকা উচিত।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers