রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

দেশ

শহিদুল আলমের মুক্তি চেয়ে সরকারের প্রতি আহ্বান ফখরুলের

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর, ২০২৫, ১৩:৫৩:৪১

223
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী সাগরে বাধা দিয়ে আটক করেছে, এমন তথ্য জানিয়ে তাকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়া হয়।’

এর আগে, আজই শহিদুল আলম তার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানান, তিনি গাজার উদ্দেশে যাত্রা করা একটি মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার অংশ ছিলেন, যা সাগরে ইসরাইলি বাহিনীর দ্বারা বাধা পায় এবং তাকে অপহরণ করা হয়।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি।’

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers