বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

'সরকার নয়, শ্রমিকদের বেতন মালিকদেরকেই দিতে হবে'

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৩:৩০

246
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সরকার শ্রমিকদের বেতন দেবে না, বরং মালিকদেরই তা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। 

বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, শ্রমখাতের সংস্কারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং শ্রম আইন সংশোধনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, সংস্কার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে এবং এটি সম্পন্ন হলে শ্রমখাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। সরকার শ্রমিকদের অধিকার নিয়ে সচেতন—এ কথা জানিয়ে তিনি আশ্বস্ত করেন, কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবেন না।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers