শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলে জীবিত উদ্ধার

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৩:৪৭

174
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে সাগরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
 
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর ট্রলারটি দিকনির্দেশনা হারিয়ে সাগরে ভেসে থাকতে থাকে। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলেরা তীরে ফিরতে না পেরে দীর্ঘ সময় সাগরেই আটকে পড়েন।
 
উদ্ধার অভিযানে জেলেদের নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
 
পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নৌবাহিনীর টহল জাহাজ ট্রলারটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা নিরাপদে সব জেলেকে উদ্ধার করে জাহাজে তোলেন এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।
 
পরবর্তীতে ট্রলারটি নৌবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে তীরে আনা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছেন এবং পরিবারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।
 
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সহায়তায় তাদের টহল জাহাজ সব সময় প্রস্তুত রয়েছে এবং নিয়মিতভাবে বঙ্গোপসাগরে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
 
 
নিউজজি/এস আর
 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers