বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

'নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন'

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর, ২০২৫, ১২:২৩:২০

133
  • ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি বলেন, আসন্ন নির্বাচনে শিক্ষক সমাজের বড় ভূমিকা রয়েছে এবং তারা প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালনে প্রস্তুত থাকবেন। 

তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে অন্য পথে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই কেউ যেন এ ধরনের কোনো চেষ্টায় সফল না হয়, তার প্রতি বিশেষ নজর রাখতে হবে।

বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে এই শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষকদের দাবি-দওয়ার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে। আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে, সে দাবিটা হচ্ছে যে আপনারা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলবেন যেন তারা সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।’

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers