রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২১ জিলহজ ১৪৪৭

দেশ

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ৭ অক্টোবর, ২০২৫, ১৭:৩১:১৬

249
  • ছবি: নিউজজি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী ও পুরুষদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্পের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মামুন রনবীর এবং কারিতাসের প্রোগ্রাম অফিসার বাঁধন চিরাং।

আমন্ত্রিত অতিথিরা প্রবীণদের কল্যাণে কারিতাসের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে ১২০ জন প্রবীণ নারী ও পুরুষের মাঝে দুটি করে গাছের চারা বিতরণ করা হয়।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers