শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

শাহজাদপুরে হেলিকপ্টারে এসে প্রার্থীতা ঘোষণা মোশাররফ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৭ অক্টোবর, ২০২৫, ১৭:১৮:২৪

277
  • ছবি: নিউজজি

সিরাজগঞ্জ: ঈদের আগে বাড়ি ফেরা, ওয়াজ মাহফিল, রাজনৈতিক সমাবেশ, নাটক-সিনেমার শুটিং কিংবা বিয়ের মতো ব্যক্তিগত আয়োজনেও এখন হেলিকপ্টারের ব্যবহার অতিপরিচিত। সময়ের সাথে সাথে রাজনৈতিক মাঠে হেলিকপ্টার বিশেষ জায়গা করে নিয়েছে। আর রাজনীতিতে নতুন করে জনপ্রিয় হয়ে ওঠা বাহন হেলিকপ্টার থেকে অবতরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন প্রবাসী মোশাররফ হোসেন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিকট আওয়াজ করে আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টার। শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধূলো উড়িয়ে অবতরণ করে হেলিকপ্টারটি। ধূলো পরিষ্কার হতেই নেমে আসেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম.এ. মতিন, মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ এবং সিরাজগঞ্জ-০৬ আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতিকের প্রার্থী মোঃ মোশারফ হোসেন।

এসময় মোমবাতি প্রতিকের মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেছেন। প্রবাসে থেকেই তিনি আলাদা ভাবে অনুভব করেছেন দেশের প্রতি মায়া। আর এই মায়া থেকেই দেশের জনগণের জন্য কাজ করতে চান।

এসময় দলটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, "২৪ এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বর্তমান সরকারের আমলে বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে যা খুবই দুঃখজনক। বাংলাদেশ ইসলামি ফ্রন্ট সবসময় বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার কারনেই সমাজে সবরকম অরাজকতার সৃষ্টি হয়। ইসলামি ফ্রন্ট সব অরাজকতার স্থায়ী দাফন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers