বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

বিয়ের ৮ মাসেই শ্বশুরবাড়ি থেকে রুবেলের ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি ৭ অক্টোবর, ২০২৫, ১৭:০৯:৪৩

278
  • ছবি: নিউজজি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিয়ের আট মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, সোমবার (৬ অক্টোবর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বেল্লাল মিয়ার ছেলে।

নিহতের বোন নয়ন আক্তার অভিযোগ করেন, রুবেলের স্ত্রী বিয়ের পর থেকেই তাকে পছন্দ করতেন না। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

তবে নিহতের স্ত্রী রিয়া আক্তার দাবি করেন, রুবেলের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। সে আমাদের ঘরেও আসেনি। আমাদের ফাঁসাতে বাড়ির সামনে গলায় ফাঁস দিয়েছে, বলেন রিয়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ফেব্রুয়ারিতে রুবেল ও রিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার রাতে রুবেল নিজ বাড়িতে ছিলেন। পরে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর শ্বশুরবাড়িতে যান। মঙ্গলবার ভোরে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে নিহতের শাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers