শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নিখোঁজের পাঁচদিন পর টমটম চালকের ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ৩ অক্টোবর, ২০২৫, ১৭:২৪:৩৫

114
  • নিখোঁজের পাঁচদিন পর টমটম চালকের ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজার: টেকনাফের  নাফনদে  ভাসমান অবস্থায় একজন টমটম ( অটোরিকশা)  চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৩ অক্টোবর)  সকালে  শাহপরীর দ্বীপ সাগরে মরদেহটি  ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

মৃত ব্যক্তি হলেন,  মোহাম্মদ জুবায়ের (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া  এলাকার নূর মোহাম্মদের ছেলে। এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, মৃত  জুবায়ের একজন টমটম চালক সে গত ২৯ সেপ্টেম্বর বিকালে  সঙ্গীয় আরও ৯ জন সহ ইঞ্জিন বোট নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান, ১ অক্টোবর তার সঙ্গীয় ৯ জন জেলে ফিরে আসলেও জুবায়ের আসেনি । পরে জুবায়ের  এর বড় ভাই ফেরত আসা জেলেদের দেখা পেলে তার ভাইয়ের খোঁজ নেন, কিন্তু তারা জানেন না বলে কথাটি উড়িয়ে দেন। পরবর্তীতে জেলেদের সবার মোবাইল বন্ধ করে দেয়া হয়।

অবশেষে ঘটনার পাঁচদিন পর শাহপরীর দ্বীপ সাগরে জুবায়ের-এর লাশ ভেসে এলে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়৷ সেখানে তার পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেন। ওসি জায়েদ নূর জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers