বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

বিদেশে পাচারকালে ৩৮ নারী শিশু উদ্ধার, আটক ২ পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি ৩ অক্টোবর, ২০২৫, ১৬:২৯:৫২

162
  • বিদেশে পাচারকালে ৩৮ নারী শিশু উদ্ধার, আটক ২ পাচারকারী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা অবস্থা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার এবং ২ জন মানবপাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী৷

শুক্রবার (৩ অক্টোবর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  শুক্রবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথবাহিনী ২ জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers