বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউলের শোভাযাত্রা ও পথসভা

শরীয়তপুর প্রতিনিধি ৩ অক্টোবর, ২০২৫, ১৫:১২:৩৯

272
  • বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউলের শোভাযাত্রা ও পথসভা

শরীয়তপুর: মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম (অব.) নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী সমবেত হন।

বক্তব্যে মেজর রেজাউল করিম (অব.) বলেন, “আমি মাদারীপুর-৩ আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতিতে এসেছি। আমার লক্ষ্য হলো এ আসনকে সহিংসতামুক্ত করা। কোনো মানুষ যেন মিথ্যা মামলার শিকার না হয়—তা নিশ্চিত করা হবে। এলাকায় চাঁদাবাজি কিংবা মামলা বাণিজ্য চলতে দেয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এ অঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তবে দল যদি আমাকে মনোনয়ন না-ও দেয়, তারপরও আমি মাদারীপুর-৩ আসনের মানুষের পাশে থেকে কাজ করে যাব।”

সভায় তিনি রাজনৈতিক সহনশীলতার দিকও তুলে ধরেন। তার ভাষায়, “আমি প্রতিপক্ষ কাউকে শত্রু মনে করি না। এখানে আগের মতো হানাহানি রাজনীতি চাই না। যারাই মনোনয়ন পাবেন, আমি তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

পথসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। বৃষ্টির মধ্যেও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মেজর রেজাউল করিম (অব.) মাদারীপুর-৩ আসনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers