মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩১:৫৬

244
  • পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই রাইচ মিলসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইচ মিলস ও দিপু অটোমেটিক রাইচ মিলসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দু’ টিকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কুড়িগ্রাম পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট কর্মকর্তা মোস্তাফিজার রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, দু'টি রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন না মানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers