শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

জবি শিক্ষার্থীদের অনশন ২৪ ঘন্টা অতিক্রম

জবি প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৮:৫৫

129
  • জবি শিক্ষার্থীদের অনশন ২৪ ঘন্টা অতিক্রম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর নেতারা। এ পর্যন্ত অসুস্থ হয়েছেন ৪ জন শিক্ষার্থী। এ অনশন কর্মসূচিকে সংহতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশন শুরু হয়। বুধবার পর্যন্ত এ কর্মসূচি চলমান রয়েছে। অনশন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করা শুরু করেছেন।

গতকাল সন্ধ্যায় অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি সাক্ষাৎ করেন। তিনি জানিয়েছেন, ‘ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন হতে পারে এবং শিগগিরই বৃত্তি প্রদান শুরু হবে।’

তবে অনশনরত শিক্ষার্থীরা মৌখিক এ কথার আশ্বাস্ত না হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষে থেকে কোনো লিখিত বা নির্দিষ্ট সিদ্ধান্ত প্রকাশ না হওয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘সুনির্দিষ্ট ও লিখিত কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব। আমরা মুখের কোন কথা শুনবো না’

এদিকে অনশনরত শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনশনে বসে তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এছাড়াও ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন অনশনরত শিক্ষার্থীদের সাথে স্বাক্ষাৎ ও তাদের অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সবসময় পাশে আছি। আমাদের নেতাকর্মীরাও অনশনে অংশগ্রহণ শুরু করেছে। আমরা এ যৌক্তিক অনশন কর্মসূচিকে সমর্থন জানাচ্ছি।’

 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. সম্পূরক বৃত্তি কার্যকরের তারিখ ঘোষণা।

২. জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।

৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও স্বাস্থ্যকর খাবার, লাইব্রেরির সুযোগ বাড়ানো ও এসি সুবিধা নিশ্চিত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers