বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

সিরাজদিখানে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১১:০৫

158
  • সিরাজদিখানে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সিরাজদিখানে সীরাত বাস্তবায়ন কমিটির উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ মাগরিব উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার কমপ্লেক্স প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামাত ইসলামের সেক্রেটারী (মুন্সীগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী) অধ্যাপক মাও. এ.কে.এম ফকরুদ্দীন রাজী। প্রধান অতিথি তার তাঁর আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে সমাজে শান্তি, ন্যায়, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব স্থাপনের আহ্বান জানান।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালী তা’ লিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি রাসূলুল্লাহ (সা.)এর জীবনাদর্শ, সমাজ সংস্কার ও মানবতার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি শাহজাদা মো. শাকিল উদ্দিন। এ সময় উপস্থি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ সেক্রেটারি মো. মুজিবর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, রশুনীয়া ইউনিয়ন জামাত ইসলামী আমীর আব্দুল আলী প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, রাসূল (সা.) এর জীবনের প্রতিটি দিক আমাদের জন্য অনুসরণীয়। মুসলমানদের সত্য, ন্যায়পরায়ণতা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে চলতে হবে। বর্তমান সমাজে অন্যায়, অবিচার ও অনৈতিকতা থেকে মুক্তি পেতে হলে সবাইকে নবীজির সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

মাহফিলে স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলি এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন। শেষে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।

সিরাজদিখান নিমতলা শিকদার কমপ্লেক্স প্রাঙ্গণে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers