বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘এক নেতা এক পদ’ নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পদত্যাগ

কিশোরগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৬:১২

112
  • ‘এক নেতা এক পদ’ নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পদত্যাগ

কিশোরগঞ্জ: বুধবার ( ১৭ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারায় বিশেষ বিধানে উল্লেখিত ‘এক নেতা এক পদ’ নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় শুধু সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাবেন। তবে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিলে তিনি যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, তাহলে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকেও পদত্যাগ করে ‘এক নেতা এক পদ’ নীতি বহাল রাখবেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে উদ্দেশ করে সোহেল বলেন, তিনি একাধারে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে গঠনতন্ত্রের ১৫ ধারায় বিশেষ বিধানে উল্লেখিত ‘এক নেতা এক পদ’ নীতি লংঘন করছেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আমি আশা করি কাউন্সিলে পদ প্রত্যাশী বাকি নেতারা এমন দিয়ে এবং কর্যকর প্রদক্ষেপ নিয়ে দলের গঠনতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসউদ সোহেল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন ও সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers