মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

শাহজাদপুরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৭:৫০

275
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড শাখায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের হাতকে আরো শক্তিশালী করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিকল্প পদ্ধতিতে হল রুমে উঠান বৈঠক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গাঁড়াদহ ইউনিয়ন শাখার আয়োজনে গাঁড়াদহ ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার।

এছাড়া গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল হক হিরা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালেকসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে ভোট দেয়ার জন্য অনুরোধ করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers