বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

জাল টাকা বহনের দায়ে ২ জনের ১৪ বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৯:৫৩

134
  • জাল টাকা বহনের দায়ে ২ জনের ১৪ বছরের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে দুই জনের ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।

দণ্ডিত ব্যক্তিরা হলেন—পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে জসিম খলিফা (৩৬)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ৩টায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুবর্ণ চন্দ্র দে এর নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার নোট ১৯৬টি, ৫০০ টাকার নোট ২০০টি ও ২০০ টাকার নোট ৫ টি মোট ২ লাখ ৯৭ হাজার টাকা জাল টাকা জব্দ করা হয়।

পরে উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান তদন্ত করে ২০২৪ সালের ৮ জুন দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনে ২৫-এ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। এরপর আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।

রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। এদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।  

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers