বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, এক শিশুর মৃত্যু

নিউজজি ডেস্ক ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪১:৫১

191
  • সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর একদিনে ভর্তি রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা। এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া শিশুটি ছেলে (১৩)। সে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২২৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩৫ জন, ঢাকা বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৬৬ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers