সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৩:৪১

155
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে আলোচনা সভা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর)  সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জের  আয়োজনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার রোকনুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল হক, আইডিইবির সাধারণ সম্পাদক ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রতন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. দবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. শাহারিয়ার, ইঞ্জিনিয়ার মো. আসাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুব্রত বিশ্বাস,ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম।

এ সময় কনফিডেন্সে পলিটেকনিক ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers