বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

শিক্ষা কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪১:২৫

129
  • শিক্ষা কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমানের  অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

১০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার শাহা ও ফজলুল হক। নাটুয়াপাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী  প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাইদ, মাসুদ রানা ও মিরাজ হোসেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে বক্তব্য রাখেন  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোনামুখি   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বৈলতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান রাজু, বয়রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ দিপু এছাড়াও বক্তব্য রাখেন  সহকারী  শিক্ষক শাহীন আকতার, শাহনেওয়াজ শামীম, হুমায়ুন কবির বাবু ও জাকির হোসেন। 

উক্ত অনুষ্ঠানে উপজেলার ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসার ও শিক্ষক বৃন্দ তাদের বক্তব্যে বিদায়ী  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  ভুয়সী প্রশংসা করেন। বিদায়ী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বক্তব্যে তার কর্মকালের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি আরও বলেন, কাজিপুর উপজেলার মানুষ অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক। আর এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশও ভালো। 

উপজেলার শিক্ষার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, তিনি ১৩/৮/২০২০ সাল থেকে  দীর্ঘ প্রায় ৫ বছর অত্যন্ত সততা ও সুনামের সাথে চাকুরী করে সম্প্রতি  অবসরে যাচ্ছেন। 

উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন,ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা, শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য তিনি  যে উদ্যোগগুলো নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ যে তিনি   তার সততা ও নিষ্ঠায় সকলে মুগ্ধ হয়েছেন। তিনি সকলের সাথে মিলেমিশে উপজেলার শিক্ষা কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছেন। 

এর আগে, ৯ মাস থেকে ১৫ বছর বয়েসি শিশুদের  টাইফয়েড টিকা প্রদান সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাসেল। অনুষ্ঠান শেষে উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers