বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

ফুলবাড়িয়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৮:২২

483
  • ফুলবাড়িয়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের  মেইন রোড়ের  প্রায় ১ কিলামিটার সড়কে সব সময়ই যানজট  লেগেই  থাকে ।  এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী এ রাস্তায় চলাচলকারী ,সাধারণ মানুষের। এই ১ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা। মেনই রোড সহ ভিতর বাজারের বিভিন্ন গলির রাস্তার উপর  অবৈধভাবে ঘরে তোলা দোকান পাট স্থাপনা  উচ্ছেদের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  দুপুরে ফুলবাড়ীয়া পৌর সভার   মেইন রোড, হাজী রোড, মাছ মহল, চান্দের বাজার রাস্তা পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ,  রাস্তা এলোপাতারি  ভাবে সিএনজি রাখার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানপরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়াত , অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, এ ব্যাপারে  উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ভবিষ্যতে রাস্তার পাশে অবৈধ ভাবে কোন  ধরনের দোকানপাট  স্থাপন করা  হইলে তাদের বিরুদ্ধে  আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে  বিষয়ে প্রাথমিকভাবে তাঁদেরকে সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers