বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

রাঙ্গমাটি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৯:৪০

164
  • পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

রাঙ্গমাটি: জেলা লংগদু উপজেলার  পাকুয়াখালী গ্রামের গনহত্যার বিচারের দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন এবং প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে রাঙ্গামাটি লংগদু উপজেলা কনফারেন্স কক্ষে শোক সভা, দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

শোক সভায় পিসিসিপি’র নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদু উপজেলার পাকুয়াখালি গণহত্যার নির্মম এক ইতিহাসের সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন একজন ইউনুস মিয়া। ৩৫ কাঠুরিয়াকে জেএসএস এর সশস্ত্র শাখা শান্তিবাহিনী নৃশংস নির্যাতন করে করে নির্মমভাবে হত্যা করে। এতে মোট ৩৬ পরিবারের মধ্যে ৩৫ জন নিরস্ত্র বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে টুকরো টুকরো করেছিল সেদিন। একমাত্র বেঁচে যাওয়া ব্যাক্তি মোহাম্মদ ইউনুস মিয়া, তিনি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তার বেঁচে ফেরার মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছিল। ঘটনার পর বাংলাদেশ সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন আজও জনসম্মুখে আসেনি। বেঁচে থাকা ইউনুস মিয়াও একটি মামলা দায়ের করেন। তিনি নিজে সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিলেন।

স্বাক্ষী থাকা সত্ত্বেও গত ২৯ বছরে এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বেঁচে ফেরা ইউনুস মিয়াও বিচারের আশা ছেড়ে দিয়েছেন। যে ৩৫ জন কাঠুরিয়া এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, তাদের পরিবার কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ছে ২৯ বছর ধরে। কারণ দেশের আইন-আদালত কোনো বিচার এনে দিতে পারেনি। তার পরও মাঝেমধ্যে একজন ইউনুস মিয়া স্বপ্ন বাঁধেন যে কোনো একদিন এত জঘন্য একটি হত্যাকাণ্ডের বিচার করবে সরকার।

আলোচনা সভায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম'র স্বাগত বক্তব্যের মাধ্যমে ও লংগদু উপজেলা পিসিসিপি সভাপতি সুমন তালুকদারের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সি: সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, এছাড়াও পিসিসিপি’র ইউনিয়ন, উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

৩৫ কাঠুরিয়া পরিবারের সদস্যবৃন্দরা সহ লংগদু উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রায়ই তিন (০৩) শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বাস্তবায়ন কমিটির যুগ্নআহব্বায়ক ও জেলা পিসিসিপি সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers