বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

অনিয়মের দায়ে বিভিন্ন হাসপাতাল ডায়াগনিস্টিককে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫২:২৯

127
  • অনিয়মের দায়ে বিভিন্ন হাসপাতাল ডায়াগনিস্টিককে জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারসহ ৫টি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহজালল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালের লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ নোংরা থাকার কারণে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসি জেরিন ড্রাগ হাউজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৮ হাজার টাকা ও লাইফ লাইন হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিষ্ঠানের মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers