বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৬:০২

248
  • শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পৌর ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক বাতি লাগানোর কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। নিহত নাঈম শেখ (২৮) শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের উজিলাব গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি শ্রীপুর পৌর সভার ইলেকট্রিশিয়ান হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শী তারেক মিয়া জানান, কাঁধে একটি পাইপ নিয়ে বাতি লাগাতে উঠে নাঈম। অসাবধানতা বশত পাইপটি উপরে ৩৩ কেভি লাইনে স্পর্শ করে।সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে।ওই সময় সে চিৎকার করে বলেন মাসুদ ভাই বাঁচান। ২/৩ মিনিট ঝুলে ছিলো, তারপর সব শেষ।

পৌরসভার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান জানান, সকল সেফটির ব্যবস্থা করে বাতি লাগাতে পাঠানো হয়েছিলো। বাতি লাগানোর সময় দূর্ঘটনাটা ঘটার সম্ভাবনা নাই বল্লেই চলে। কী ভাবে কী হলো বলতে পারছি না।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, দুর্ঘটনার ঘটনাটি মর্মান্তিক। এটা দুঃখজনক। ছেলেটি খুবই কর্মঠ ছিল।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers