রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

যুগ্ম কমিশনারসহ ডিএমপির ৬ কর্মকর্তার বদলি

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৯:৪৭

113
  • সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দু’জন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। আজ এ বদলির তথ্য জানায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোন ও পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতয়ালী হিসেবে বদলি করা হয়েছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers