মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

কুমিল্লায় ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ

কুমিল্লা প্রতিনিধি ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৬:৩৬

171
  • সংগৃহীত

কুমিল্লা: জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি যানবাহন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্তের কটকবাজার পোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ বলেন, অভিযানে আটককৃত মালামাল ও গাড়ি পরবর্তী সময়ে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। এ ঘটনায় কোনো ব্যক্তি আটক না হলেও পাচারকারীদের শনাক্তে তদন্ত চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers