বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

ফরিদপুরে ফের অবরোধ, ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৯:০৬

242
  • ছবি : সংগৃহীত

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্তর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সাথে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। এ সময় ঢাকাগামী আল-আমীন পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা গোল চত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর আগে, সকাল ৮টার দিকে প্রথমে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। পরে দুপুর একটার দিকে ২টি মহাসড়কে যানচলাচল শুরু হয়। আবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় অবরোধ শুরু করেন স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান অবরোধের সত্যতা নিশ্চিত করে জানান, ৫ ঘণ্টা অবরোধের পর ২টি মহাসড়কে যান চলাচল শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সাথে ঢাকার যান চলাচল আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers