শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কালকিনিতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৭:৪৩

143
  • ছবি : সংগৃহীত

মাদারীপুর: কালকিনিতে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত পাখি আক্তার একই এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

জানা গেছে, রাতে ঘরের চালায় ঢিল ছোঁড়ে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করেন ওই গৃহবধূ। পরে পাখির ৪ বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে পাখিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। পাড়া-প্রতিবেশী এসে পাখির রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রতিবেশীরা জানায়, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়তো দুর্বৃত্তরা। বিষয়টি এলাকার মুরুব্বিদের জানালেও কোনো সুরাহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনো শনাক্তও হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে গেছে হত্যাকারীরা। এ ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers