রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

দেশ

মুন্সিগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মিরকাদিম পৌরসভা

মুন্সিগঞ্জ প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩:৫৯

184
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় রোমাঞ্চকর লড়াই শেষে ট্রাইব্রেকারে ৪-২ গোলে মুন্সিগঞ্জ পৌরসভাকে হারিয়ে মিরকাদিম পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে খেলাকে প্রাণবন্ত করে তোলে। তবে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত দক্ষতার সাথে শট সম্পন্ন করে মিরকাদিম পৌরসভা শিরোপা নিশ্চিত করে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এতে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমান।

জয়ের আনন্দে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকরা। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers