সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

দেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র‌্যালি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩:৫৩

374
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরাইল-নাসিরনগর সড়কের পাশে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ পালন করে ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে সমবেত নেতাকর্মীরা উচালিয়াপাড়া মোড় থেকে একটি আনন্দ র‌্যালি বের করে বড্ডাপাড়া গরুর বাজারের পার্শ্বে অবস্থিত মনোয়ারা হাসপাতালের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ফ্যাসিবাদী শক্তি এখনো ষড়যন্ত্রের জাল বুনছে, এ সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন। ফ্যাসিবাদের পতন হলেও নানা কৌশলে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠনের লক্ষ্যে আমাদের ঐক্য ও সতর্ক থাকা জরুরি। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

বর্ণাঢ্য র‌্যালি ও পথসভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers