বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

পি.আর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৪:৩৫

122
  • পি.আর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না : টুকু

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পি. আর পদ্ধতির সমালোচনা করে বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ।

এ রকম হলে কি চলবে? এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে। বুধবার (৩সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন পি.আর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না। পি আর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলে যে জন প্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে। নোয়াখালীর মানুষ নোয়াখালীর জন প্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে।

টুকু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেষ হয়ে যাবে।

এটা মনে করে ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়ে ছিল। মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর নাই শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমাদের অসংখ্য নেতা-কর্মীকে গুম করেছে, খুন করেছে।

এ ছাড়াও অসংখ্য নেতা-কর্মীকে জেলের ঘানি টানতে হয়েছে। তারপরেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে।

তিনি আরও বলেন, এ দেশটা আমাদের সকলের। জনগণ বিএনপির সাথে আছে, জনগণ বিএনপিকে রক্ষা করে।

সে জন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে।

‘সেটি হচ্ছে ভোট দিব ধানের শীষে দেশ গর্ব মিলেমিশ ‘। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন— টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল রহমান রাশেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মুনির), জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সিরিয়ার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers