রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২১ জিলহজ ১৪৪৭

দেশ

সাভারে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান

সাভার প্রতিনিধি: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৮:৫৭

509
  • সাভারে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান

সাভার: সাভারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার জানান, কোন অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ধরনের মানহীন আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কারখানাটি লাভেলা ব্র্যান্ডের আইসক্রিমের প্যাকেট ব্যবহার করেও ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।

এ সব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলালকে এক বছর ও সহকারী ম্যানেজার নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers