বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

বজ্রঝুঁকি মোকাবিলায় জামালপুরে ৩ হাজার তাল বীজ রোপণ

জামালপুর প্রতিনিধি ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৩:০৬

284
  • বজ্রঝুঁকি মোকাবিলায় জামালপুরে ৩ হাজার তাল বীজ রোপণ

জামালপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদিপশুকে সুরক্ষা দিতে জামালপুরের মেলান্দহে ৩ হাজার তাল গাছের চারা ও বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফর বাংলাদেশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়খাল ব্রীজ এলাকা থেকে নলকুড়ি নয়াপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দু’ পাশে সংগঠনের সদস্যরা প্রায় তিন হাজার তাল চারা ও বীজ রোপণ করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আলমগীর এ কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া, রোপণ কর্মসূচিতে ইউথ ফর বাংলাদেশের প্রতিনিধি ইমরান হোসাইন, স্থানীয় প্রতিনিধি সরকার জাকিরুল ইসলাম, আব্দুল্লাহসহ সংগঠনের স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা অংশ নেন।

আয়োজকেরা জানান, তালগাছ বেড়ে উঠলে শুধু বজ্রপাতে সুরক্ষা নয়, রাস্তার ধারে ছায়া দেবে, মাটি সংরক্ষণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপিত গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে বিশেষ তদারকি দল গঠন করা হবে বলেও তারা জানান।

সংগঠনের ফাউন্ডার আরিফুর রহমান শিহাব বলেন, ফসলি মাঠ ঘরবাড়ি থেকে দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় প্রায়ই বজ্রপাতে প্রাণ হারান। প্রতিবছর অনেক গবাদি পশুও মারা যায়। তালগাছ বজ্রপাত থেকে সুরক্ষা দিতে পারে। তাই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আলমগীর বলেন, বজ্রপাত এখন একটি বড় প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। জনগণকে সচেতন করার পাশাপাশি তাল গাছ রোপণ কার্যক্রম এর ঝুঁকি অনেকাংশে কমাতে সাহায্য করবে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers