শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২২:৫৫

226
  • ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এতে সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ ও রফিকুল ইসলাম শান্ত।

অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড্যাব নেতা ডা. ইউনুছ আলী, আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন, কৃষকদল আহ্বায়ক সুরুজ্জামান ও স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দলীয় বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বৈষম্য-বিরোধী  আন্দোলনে সকল শহিদদের আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers