সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

শাহজাদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২৯:০৯

251
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আয়োজনে শাহজাদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবার হোসেন হিরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক সহ সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বায়ন জানান।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers