রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

দেশ

রুহিয়ায় পানির সংকটে বিপাকে পাট চাষিরা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩১ জুলাই, ২০২৫, ১৯:৩৫:৫৩

215
  • রুহিয়ায় পানির সংকটে বিপাকে পাট চাষিরা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া অঞ্চলে তীব্র পানির সংকটে বিপাকে পড়েছেন পাট চাষিরা। পাট জাগ দেওয়ার উপযোগী পানির অভাবে অনেকেই সময়মতো পাট পঁচাতে পারছেন না। ফলে ফলন বিপর্যয় ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রুহিয়া ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক জমিতে পাট কেটে রাখা হলেও জাগ দেওয়ার মতো খাল, ডোবা বা পর্যাপ্ত পানি নেই। অনেক কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত খরচে দূরের জলাশয়ে পাট নিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

রুহিয়ার স্থানীয় কৃষক মো. আনোয়ার হোসেন, ইউসুফ আলী, আমির হোসেন, ১৪নং রাজাগাঁও ইউনিয়নের মো. আহসান হাবিব, কামরুল ইসলাম, শিমুল ইসলাম, ২১নং ঢোলারহাটের জয়দেব অধিকারী, বঙ্কিমচন্দ্র রায়, রুহিয়া ২০নং এর লিয়াকত আলি, লাবু, লুৎফর রহমান সহ অনেক কৃষক বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মাঠে পাট অনেক ভালো হয়েছে।

প্রতি বছর আষাঢ়-শ্রাবণের সময় পাট পঁচানোর পর্যাপ্ত পানি থাকলেও এ বছর পানি না থাকায় আমরা চরম সমস্যায় পড়েছি। এতে খরচ বেড়ে গেছে, লাভ কমে যাবে। আমরা জমি থেকে পাট না কাটতে পারলে ধান লাগাবো কোন জমিতে। রুহিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা জানান, চলতি মৌসুমে রুহিয়া অঞ্চলে প্রচুর জমিতে পাট চাষ হয়েছে।

কিন্তু খালবিল শুকিয়ে যাওয়ায় পানির ঘাটতি প্রকট। তবে আমরা জানতে পেরেছি এক সপ্তাহের মধ্যে পানি হওয়ার পূর্বাভাস রয়েছে।সে ক্ষেত্রে কৃষকগণ এক সপ্তাহ পর পাট কাটা শুরু করে সে ক্ষেত্রে হয়তো এমনটা সমস্যা থাকবে না। আর যদি বৃষ্টির পানি না হয়েও থাকে সে ক্ষেত্রে কৃষক কোন অবশ্যই যেন পুকুর ডোবা খাল বিল পানিসেচ দিয়ে ভরাট করার পর পাট জাগ দেয় সে ক্ষেত্রে আমরা সরাসরি কৃষকদের সাথে পরামর্শ দিয়ে আসছি। পাট ক্ষেত জমিতে কয়েক দিন পর ধানের চারা রোপন করলে ফসলের কোন কম হওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ে ঠাকুরগাঁও উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম জানান, এ বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৬৭৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এ বছর এই সময়ে যতটুকু বৃষ্টি হওয়ায় কথা তার চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার জন্য কৃষকের একটু কষ্টে হচ্ছে। গত ১০ দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কৃষকের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। যাতে কম পানিতে পাট জাগ দিতে পারে সেই বিষয়ে নতুন পদ্ধতিগুলো সম্পর্কে কৃষক ভাইদের পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers