রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

সলঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৩১ জুলাই, ২০২৫, ১৯:২৫:১২

108
  • সলঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় পাবনা বগুড়াগামী  মহাসড়কে পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কালিকাপুর গ্রামের কাভার্ড ভ‍্যান চালক শাহিন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার তদন্ত অফিসার সার্জেন্ট ফয়সাল জানান, সিরাজগঞ্জের রোড থেকে যাত্রীবাহী বাস বেলা সাড়ে ৩ টার দিকে পাবনা বগুড়াগামী মহাসড়কের পাটধারী বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক হাড়িয়ে রাস্তা কস করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় পাবনা থেকে  ছেড়ে আসা কাভার্ড ভ‍্যানের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ‍্যান ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন কাভার্ড ভ‍্যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর পাবনা বগুড়াগামী পাটধারী বাজার এলাকার মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ  উদ্ধারকারী যান গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও কার্ভার ভ‍্যান সরিয়ে ফেলে। প্রায় ২ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers