শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

‘জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন’

নিউজজি ডেস্ক ৩১ জুলাই, ২০২৫, ১৭:৫৫:১৫

119
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়ীবান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। সবার মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি নয়, মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগেই সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই পরিকল্পনা করছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে। 

তিনি বলেন, প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি। 

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers