বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরিত হয়ে নিহত ১

নিউজজি ডেস্ক ৩১ জুলাই, ২০২৫, ১৭:৪৫:১১

415
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম রুম্মান আহমদ। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান আহমদের বাড়ি এয়ারপোর্ট থানার টিলাপাড়া এলাকায়। আহত এনামুল হকের বাড়ি একই থানার মহালদিক গ্রামে।

সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ২ জন কর্মী দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এতে ২ জন আহত হয়। সাথে সাথে তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

হাফিজ আহমদ বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ আইসিউতে একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers